হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
মিম্বর স্থাপনের পূর্বে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মিম্বর স্থাপন করা হলো এবং তিনি তা সরিয়ে দিলেন, তখন গাছের গুঁড়িটি বিচ্ছেদের দুঃখে কাঁদতে লাগলো। তাই তিনি এটির কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং এটি শান্ত হয়ে গেলো। তিনি বললেন, “আমি যদি একে আলিঙ্গন না করতাম, তবে তা কিয়ামতের দিন পর্যন্ত কাঁদতে থাকতো।”