হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কালো পাথরের দিকে মুখ করে বসে ছিলেন, তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন, তারপর বললেন, “আল্লাহ ইহুদীদের উপর অভিসম্পাত করুন; পশুর চর্বি তাদের জন্যে হারাম ছিলো, কিন্তু তারা তা গলিয়ে তা থেকে তেল তৈরি করে বিক্রি করতে লাগলো। যদিও আল্লাহ তায়ালা যখন মানুষকে কিছু খেতে নিষেধ করেন, তখন তিনি তাদের জন্য তার মূল্যও হারাম করেন।”