Loading...


৩১. মুসনাদে আহমাদ : ২০৯৩

Edit
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ يُوسُفَ بْنِ مِهْرَانَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَالَ فِرْعَوْنُ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ قَالَ قَالَ لِي جِبْرِيلُ يَا مُحَمَّدُ لَوْ رَأَيْتَنِي وَقَدْ أَخَذْتُ حَالًا مِنْ حَالِ الْبَحْرِ فَدَسَّيْتُهُ فِي فِيهِ مَخَافَةَ أَنْ تَنَالَهُ الرَّحْمَةُ

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফিরআউনকে যখন পানিতে ডুবিয়ে দিলেন, তখন সে বললো, ‘আমি বিশ্বাস করছি যে, ইসরাঈলের সন্তানেরা যে আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হচ্ছি।’
۞وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ وَجُنُودُهُۥ بَغۡيٗا وَعَدۡوًاۖ حَتَّىٰٓ إِذَآ أَدۡرَكَهُ ٱلۡغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِيٓ ءَامَنَتۡ بِهِۦ بَنُوٓاْ إِسۡرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلۡمُسۡلِمِينَ٩٠
আমি ইসরাঈলের সন্তানদেরকে সমূদ্র পার করালাম। তারপর ফিরআউন ও তার সৈন্যদল তাদেরকে নির্যাতনের উদ্দেশ্যে ও শত্রুতা বশত তাদের পিছনে ধাওয়া করলো। এমনকি যখন ফিরআউন ডুবে মরার সম্মুখীন হলো, তখন সে বললো, “আমি বিশ্বাস করছি যে, ইসরাঈলের সন্তানেরা যে আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হচ্ছি।” (১০. ইউনুস : ৯০)

হজরত জিব্রাইল (আঃ) আমাকে বললেন যে, ‘হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার ইচ্ছা হয়! ঐ সময় যদি আপনি আমাকে দেখতে পেতেন, যখন আমি সমুদ্র থেকে কালো কাদামাটি তুলে নিয়ে ফেরাউনের মুখে ভরে দিচ্ছিলাম, যেনো সে কালিমা উচ্চারণ না করতে পারে’।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ২০৯৩ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ২৬৮১) Edit