হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
কুরাইশরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললো, “আপনি আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন যেনো সাফাকে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে দেন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো।” তিনি বললেন, “তোমরা কি তাই করবে?” তারা বললো, “হ্যাঁ।” অতঃপর তিনি প্রার্থনা করলেন, ফলে তাঁর নিকট জিবরিল (আঃ) আগমন করেন ও বলেন, “আপনার প্রতিপালক, আপনাকে সালাম করেছেন, তিনি বলছেন, আপনি যদি চান তবে সাফাকে তাদের জন্যে স্বর্ণ বানিয়ে দিবো, অতঃপর যে কুফরি করবে, তাকে আমি এমন আযাব দিবো, যা দুনিয়ার কাউকে দিবো না। অথবা আপনি চাইলে তাদের জন্য তওবা ও রহমতের দরজা খুলে দিবো।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “বরং তওবা ও রহমতের দরজা খুলে দেওয়া হোক।”