Loading...


৩১. মুসনাদে আহমাদ : ২০৫৪

Edit
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ وَهُوَ يُفْتِي النَّاسَ لَا يُسْنِدُ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا مِنْ فُتْيَاهُ حَتَّى جَاءَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْعِرَاقِ فَقَالَ إِنِّي رَجُلٌ مِنْ أَهْلِ الْعِرَاقِ وَإِنِّي أُصَوِّرُ هَذِهِ التَّصَاوِيرَ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ ادْنُهْ إِمَّا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا فَدَنَا فَقَالَ ابْنُ عَبَّاسٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ صَوَّرَ صُورَةً فِي الدُّنْيَا يُكَلَّفُ يَوْمَ الْقِيَامَةِ أَنْ يَنْفُخَ فِيهِ الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ

হজরত সাঈদ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

নাদর বিন আনাস বলেছেন, আমি একবার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে বসে ছিলাম, তিনি লোকদেরকে ফতোয়া দিচ্ছিলেন এবং তিনি তার কোনো ফতোয়া রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপ করছিলেন না, যতক্ষণ না ইরাকের এক ব্যক্তি তাঁর কাছে এসে বললো, আমি ইরাক থেকে এসেছি এবং আমি ছবি তৈরি করে থাকি। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে দুই বা তিনবার বললেন, কাছে এসো। তাই সে আরো কাছে এলো। অতঃপর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, “যে ব্যক্তি এই পৃথিবীতে কোন মূর্তি বানায় বা ছবি বানায়, তাকে কিয়ামতের দিন বলা হবে, সে যেনো তাতে রূহ ফুঁকে দেয়, কিন্তু সে এটা করতে পারবে না।” যদি তুমি ছবি তৈরি করা ছাড়া বাঁচতে না পারো, তবে তুমি গাছ বা এমন বস্তুর ছবি তৈরি করো যার আত্মা নেই।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ৩টি


(১)

হাদিস নং ২০৫৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ২৬৭১) Edit

(২)

হাদিস নং ২০৫৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩১০২) Edit

(৩)

হাদিস নং ২০৫৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩২২০) Edit