হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজ্জের নিয়তে ইহরাম বেঁধে মক্কায় পৌঁছে কাবা গৃহ প্রদক্ষিণ করেন, সাফা ও মারওয়ার মধ্যে সায়ী করেন। কিন্তু তিনি চুল কাটেননি বা ইহরাম খুলে হালাল হননি, কারণ তাঁর সাথে কুরবানীর পশু ছিলো। যারা তাদের সাথে কুরবানীর পশু নিয়ে আসেনি, তাদেরকে তিনি কাবা গৃহের প্রদক্ষিণ করতে এবং সাফা ও আল মারওয়ার মধ্যে সায়ী করতে এবং তাদের চুল কাটতে বা মাথা মুণ্ডন করে ইহরাম খুলে হালাল হতে বলেছিলেন।