হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি সেই সময় শিশুদের সঙ্গে খেলছিলাম। আমি একটি দরজার পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ডাকলেন এবং আমার কাঁধে মৃদু আঘাত করলেন। তারপর তিনি আমাকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন। তারপর আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফিরে এসে বললাম, “হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খাবার খাচ্ছেন।”