আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি মাসজিদে নববীতে প্রবেশ করলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন সেখানে উপস্থিত ছিলেন। সূর্য অস্ত গেলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আবূ যার! তোমার কি জানা আছে, এ সূর্য কোথায় যাচ্ছে? আবূ যার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, আল্লাহ ও তাঁর রসূলই সবচেয়ে অধিক জানেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সূর্য যেতে যেতে আরশের নীচে গিয়ে সিজদা পড়ে যায়। অতঃপর সে আবার উদিত হবার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেয়া হয়। আর শীঘ্রই এমন সময় আসবে যে, সিজদা করবে কিন্তু তা কবূল করা হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেয়া হবে না। তাকে নির্দেশ দেওয়া হবে, যেখান থেকে এসেছো, সেখানে ফিরে যাও। তখন সে তার অস্তের জায়গা পশ্চিম দিক থেকে উদিত হবে। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিলাওয়াত করলেন,