হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
এক মহিলা হজ্জ করার মানত করলো, অতঃপর সে তা সম্পন্ন করার আগেই মারা গেলো। তার ভাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, “তুমি কি মনে করো যে, তোমার বোনের কোনো ঋণ থাকলে তুমি কি তার ঋণ পরিশোধ করতে না?” সে বললো, হ্যাঁ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তাহলে তুমি আল্লাহর ঋণ পরিশোধ করো। কারণ আল্লাহর ঋণ পরিশোধ হওয়ার ব্যাপারে, আল্লাহ অধিকতর যোগ্য ও হকদার।”