Loading...


৩১. মুসনাদে আহমাদ : ২০২৮

Edit
حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا حَاجِبُ بْنُ عُمَرَ حَدَّثَنِي عَمِّي الْحَكَمُ بْنُ الْأَعْرَجِ قَالَ أَتَيْتُ ابْنَ عَبَّاسٍ وَهُوَ مُتَّكِئٌ عِنْدَ زَمْزَمَ فَجَلَسْتُ إِلَيْهِ وَكَانَ نِعْمَ الْجَلِيسُ فَقُلْتُ أَخْبِرْنِي عَنْ يَوْمِ عَاشُورَاءَ قَالَ عَنْ أَيِّ بَالِهِ تَسْأَلُ قُلْتُ عَنْ صَوْمِهِ قَالَ إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ فَإِذَا أَصْبَحْتَ مِنْ تَاسِعَةٍ فَأَصْبِحْ مِنْهَا صَائِمًا قُلْتُ أَكَذَاكَ كَانَ يَصُومُهُ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ

হজরত আল-হাকাম ইবনে আল আরজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একবার আমি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খেদমতে গিয়েছিলাম, তখন তিনি যমযম কুপের কাছে হেলান দিয়ে বসেছিলেন। আমিও তাঁর পাশে গিয়ে বসলাম, তিনি সর্বোত্তম সাহাবী ছিলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, “আমাকে আশুরার দিন সম্পর্কে কিছু বলুন।” তিনি বলেন, “আপনি আশুরার কোন বিষয়ে সম্পর্কে জানতে চান?” আমি বললাম, “রোজা সম্পর্কে জানতে চাই, কোন দিনে রোজা রাখবো?” তিনি বললেন, “যখন তুমি মুহাররমের চাঁদ দেখবে, তখন তার তারিখ গণনা করবে এবং যখন নবম তারিখের সকাল হবে তখন রোজা রাখবে।” আমি বললাম, “রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ঐ তারিখে রোজা ছিলেন?” তিনি বললেন, “হ্যাঁ।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ৪টি


(১)

হাদিস নং ২০২৮ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ২১০৪) Edit

(২)

হাদিস নং ২০২৮ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ২৪০৯) Edit

(৩)

হাদিস নং ২০২৮ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩০৪৩) Edit

(৪)

হাদিস নং ২০২৮ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩২১৯) Edit