Loading...


৩১. মুসনাদে আহমাদ : ২০০৬৩

Edit
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ مُسَيَّبِ بْنِ رَافِعٍ عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ مَا لِي أَرَاكُمْ رَافِعِي أَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمْسٍ اسْكُنُوا فِي الصَّلَاةِ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَرَآنَا حِلَقًا فَقَالَ مَا لِي أَرَاكُمْ عِزِينَ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَقَالَ أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا قَالَ يُتِمُّونَ الصُّفُوفَ الْأُولَى وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ

হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে মসজিদে আসলেন। তিনি বললেন, “আমি তোমাদের হাত উঠাতে দেখি কেনো? মনে হয় যেনো তা দুষ্ট ঘোড়ার লেজ। ধীরস্থির ভাবে সলাত আদায় করো, নড়াচড়া করো না।” রাবী বলেন, তিনি আরেক দিন বের হয়ে আমাদের গোলাকারে দেখে বললেন, “আমি তোমাদের পরস্পরকে বিচ্ছিন্ন দেখছি কেনো?” রাবী বলেন, তিনি পুনরায় বের হয়ে এসে বললেন, “ফেরেশতারা যেভাবে তাদের প্রতিপালকের সামনে কাতার বন্দী হয়, তোমরা কি সেভাবে কাতার বন্দী হবে না?” আমরা বললাম, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কিভাবে ফেরেশতারা তাদের রবের সামনে কাতার বন্দী হয়?” তিনি বললেন, “ফেরেশতারা প্রথম কাতার আগে পূর্ণ করে এবং পরস্পরের সাথে মিলে দাঁড়ায়।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ২০০৬৩ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ২০১২০) Edit