Loading...


৩১. মুসনাদে আহমাদ : ১৯৩৪

Edit
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ فِي أَوَّلِ رَكْعَةٍ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَى إِبْرَاهِيمَ إِلَى آخِرِ الْآيَةِ وَفِي الرَّكْعَةِ الثَّانِيَةِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

ফজরের নামাযের প্রথম রাকাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করতেন,
قُولُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِيَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ١٣٦
হে বিশ্বাসীগণ! তোমরা বলো, “আমরা বিশ্বাস করি আল্লাহর প্রতি আর কুরআনের প্রতি যে গ্রন্থ আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে আর যে গ্রন্থ অবতীর্ণ হয়েছিলো ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং বিভিন্ন গোত্রের প্রতি। আর যে গ্রন্থ দেওয়া হয়েছিলো মূসাকে এবং ঈসাকে আর যে গ্রন্থ সকল নবীদেরকে তাঁদের প্রভুর পক্ষ থেকে দেওয়া হয়েছিলো। আমরা তাঁদের কোনো একজনের মধ্যেও পার্থক্য করি না। আর আমরা আল্লাহরই অনুগত।” [২ : ১৩৬]

এবং ফজরের নামাযের দ্বিতীয় রাকাতে তিনি এই পাঠ করতেন,
۞فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنۡهُمُ ٱلۡكُفۡرَ قَالَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشۡهَدۡ بِأَنَّا مُسۡلِمُونَ٥٢
কিন্তু যখন ঈসা তাদের মধ্যে আল্লাহর প্রতি অবিশ্বাস সম্পর্কে উপলব্ধি করলেন, তখন তিনি বললেন, “কে কে আছে, যারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে?” ঈসার সাথীরা বললো, “আমরা আল্লাহর পথে সাহায্যকারী হবো। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি আর আপনি সাক্ষী থাকুন যে, আমরা অনুগত। [৩ : ৫২]


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ১৯৩৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১৯৪১) Edit