ইবনুস্ সামত থেকে বর্ণিতঃ
তিনি হিমস থেকে আঠারো মাইল দূরে দুমীন নামক স্থানে এসে দু’রাকআত নামায পড়লেন। আমি (জুবাইর ইবনে নুফাইর) তাঁকে বললাম, আপনি দু’রাকআত নামায পড়লেন? তিনি জবাব দিলেন, আমি উমার ইবনুল খাত্তাবকে যুল হুলাইফাতে দু’রাকআত নামায পড়তে দেখেছি। আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করতে দেখেছি, তাই করছি।