হজরত ইমরান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইসলামে (১) জালাব, (২) জানাব এবং (৩) শিগার নেই। আর যে ব্যক্তি লুট করে কিছু আত্মসাৎ করে, সে আমাদের দলভুক্ত নয়।”
[টীকাঃ (১) জালাব বলা হয়- যাকাত আদায়কারী কর্তৃক, যাকাত দাতাদের স্থানে না গিয়ে, নির্ধারিত স্থানে মাল সম্পদ নিয়ে আসতে বাধ্য করাকে। (২) জানাব বলা হয়- জনপদের শেষ প্রান্তে যাকাত আদায়কারী কর্তৃক চৌকী স্থাপন করা এবং সেখানে বসে যাকাত দাতাদের কাছে না গিয়ে, যাকাত আদায় করা। অথবা যাকাত দাতা কর্তৃক তার মাল সম্পদ দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া, যাতে যাকাত আদায়কারী অসুবিধায় পড়েন। (৩) শিগার বলা হয়- বিনিময়ে বিবাহ; যেমন যদি কেউ তার মেয়েকে কারো কাছে এ শর্তে বিয়ে দেয় যে, সে তার বোনকে মেয়ের মোহরানার বিনিময়ে তার কাছে বিয়ে দিবে।]