Loading...


৩১. মুসনাদে আহমাদ : ১৯০৫

Edit
حَدَّثَنَا يَحْيَى عَنِ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنِي أَبِي قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ فَقَالَ إِنِّي رَجُلٌ مِنْ أَهْلِ خُرَاسَانَ وَإِنَّ أَرْضَنَا أَرْضٌ بَارِدَةٌ فَذَكَرَ مِنْ ضُرُوبِ الشَّرَابِ فَقَالَ اجْتَنِبْ مَا أَسْكَرَ مِنْ زَبِيبٍ أَوْ تَمْرٍ أَوْ مَا سِوَى ذَلِكَ قَالَ مَا تَقُولُ فِي نَبِيذِ الْجَرِّ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ

হজরত উয়াইনা ইবনে আবদুর-রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

আমার পিতা আমাকে বলেছেন, এক ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললো, আমি আমি খোরাসানের বাসিন্দা এবং আমাদের দেশটি একটি শীতল দেশ। সে বিভিন্ন ধরণের পানীয়ের কথা উল্লেখ করলো। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কিসমিস, খেজুর বা যে কোন ধরনের নেশাকারী খাবার এড়িয়ে চলো। ঐ ব্যক্তি বললো, মাটির পাত্রে পানীয় (নাবীজ) তৈরি করা সম্পর্কে আপনি কি বলেন? হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাটির পাত্রে নাবীজ তৈরি করতে নিষেধ করেছেন।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ১৯০৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১৯২৪) Edit