হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি একটি ভালো কাজ করার নিয়ত করে এবং ঐ কাজটি করে, তবে তার জন্য দশটি নেক আমলের সওয়াব লিপিবদ্ধ করা হয়। অথবা সাতশত গুন বা তার চেয়েও বেশি সওয়াব লিপিবদ্ধ করা হয়। যদি সে ঐ কাজটি না করে, তবে শুধুমাত্র নিয়তের উপরই একটি নেক কাজের সওয়াব লেখা হয়। আর কেউ যদি কোনো পাপ কাজ করার নিয়ত করে এবং তা করে, তবে তার জন্য একটি গুনাহ লেখা হয়। আর যদি সে তা না করে, তবে তার জন্য একটি নেকী লেখা হয়।”