হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
কখনও কখনও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধারাবাহিক ভাবে রোজা রাখতেন যে, আমরা বলতাম যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনোই রোযা ভঙ্গ করবেন না এবং কখনও কখনও এমন ভাবে রোজা ভঙ্গ করতেন যে, আমরা বলতাম যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনোই রোজা রাখবেন না। যখন থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, তখন থেকে তিনি রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখেননি।