হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাকালাহ ও মুজাবানাহকে [১] হারাম করেছেন। বর্ণনাকারী বলেন, ইকরামাহ রাদিয়াল্লাহু আনহু এখনো প্রস্তুত হয়নি এমন ফসল বিক্রি করাকে জঘন্য মনে করতেন।
[১] মুহাকালাহ মানে হলো, ক্ষেতের শস্য নির্ধারিত পরিমাণ খাদ্যের বিনিময়ে বিক্রি করা। মুজাবানাহ মানে হলো, গাছের খেজুর কয়েক অসক শুকনো খেজুরের বিনিময়ে বিক্রি করা।