হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় যোহর ও আছর এবং মাগরিব ও এশার একত্রে পড়লেন। অথচ তখন সেখানে কোনো শত্রুর ভয় বা বৃষ্টি ছিলো না আর তিনি কোনো সফরেও ছিলেন না। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো এর দ্বারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্য কী ছিলো? তিনি উত্তরে বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্য ছিলো তাঁর উম্মত যেনো কোনো কষ্টের মধ্যে না থাকে।