হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন পুরুষ যেনো কোন মহিলার সাথে একা না থাকে এবং কোনো মহিলা যেনো মুহাররাম ছাড়া সফর না করে।” এক ব্যক্তি এসে বললো, “আমার স্ত্রী হজ্জের উদ্দেশ্যে বের হয়েছে এবং আমি অমুক অমুক অভিযানে জিহাদের জন্য নাম লেখিয়েছি।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তুমি ফিরে যাও এবং তোমার স্ত্রীর সাথে হজ্জ করো।”