হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি ঈদের দিন খুতবার আগে নামাযের ইমামতি করেছিলেন, তারপর খুতবা প্রদান করেছিলেন। পরে তিনি মনে করলেন যে, মহিলারা হয়তো খুতবা শুনতে পায়নি। তাই তিনি তাদের কাছে গেলেন এবং তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেন। তাদেরকে নসীহত করলেন এবং তাদেরকে সদকা করতে নির্দেশ দিলেন। এতে মহিলারা তাদের কানের দুল ও আংটি খুলে সদকা করতে লাগলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সেই জিনিসগুলো সংগ্রহ করার নির্দেশ দিয়ে ঘরে ফিরে গেলেন।