হজরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার আমি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম যে, “আজ আমি ওয়াদি আল-বাথায় (মসজিদে নববীতে) এক মূর্খ শাইখের পিছনে যোহরের নামায পড়লাম। তিনি বাইশটি (২২) তাকবীর বললেন, যখন তিনি সিজদা করলেন এবং যখন সিজদা থেকে মাথা উঠালেন তখনও তাকবীর বললেন।” হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, “তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক! আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাযও এমনি ছিলো।”