হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যদি তোমাদের কেউ তার স্ত্রীর সাথে সহবাস করার সময় এই দোয়া পাঠ করে,
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
“আল্লাহর নামে শুরু, হে আল্লাহ, আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করুন এবং এই সহবাসের ফলে আপনি আমাদেরকে যে সন্তান দিবেন, তাকেও শয়তানের হাত থেকে রক্ষা করুন।”
এর ফলে যদি তাদের কোনো সন্তান হয়, তাহলে শয়তান কখনোই ঐ সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না।