Loading...


৩১. মুসনাদে আহমাদ : ১৭৪৪২

Edit
حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدٍ قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ رَبِيعَةَ قَالَ شَهِدْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ خَرَجَ يَوْمًا فَرَقِيَ عَلَى الْمِنْبَرِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ مَا بَالُ هَذَا النَّوْحِ فِي الْإِسْلَامِ وَكَانَ مَاتَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَنِيحَ عَلَيْهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ فَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ مَنْ نِيحَ عَلَيْهِ يُعَذَّبْ بِمَا نِيحَ عَلَيْهِ

হজরত আলী ইবনে রাবিয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একবার কুরতা ইবনে কাব নামক একজন আনসারী মারা গেলেন এবং অনেকে বিলাপ করে কান্না করছিলো। হজরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তাঁর ঘর থেকে বের হয়ে আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করার পর মিম্বরে আরোহণ করে বললেন, “এটা কী ধরনের বিলাপ? এটা কি ইসলাম? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, ‘আমার সম্পর্কে মিথ্যা বলা সাধারণ মানুষের সম্পর্কে মিথ্যা বলার মতো নয়। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করবে, সে জাহান্নামে তার ঠিকানা করে নিবে। যে ব্যক্তি বিলাপ করে কান্না করবে, তাকে সেই বিলাপের জন্যে শাস্তি দেওয়া হবে’।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ১৭৪৪২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১৭৪৯৬) Edit