হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
খাশাম গোত্রের এক মহিলা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! হজ্জের ব্যাপারে আমার বাবার উপরে আল্লাহর দায়িত্ব আরোপ করা হয়েছে, কিন্তু তিনি এতই বৃদ্ধ যে তিনি সওয়ারীতেও বসতে পারেন না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বললেনঃ তুমি তার পক্ষ থেকে হজ্জ আদায় করো।