Loading...


৩১. মুসনাদে আহমাদ : ১৭০৯

Edit
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ أَيُّوبَ عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أَخِيهِ الْفَضْلِ قَالَ كُنْتُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ جَمْعٍ إِلَى مِنًى فَبَيْنَا هُوَ يَسِيرُ إِذْ عَرَضَ لَهُ أَعْرَابِيٌّ مُرْدِفًا ابْنَةً لَهُ جَمِيلَةً وَكَانَ يُسَايِرُهُ قَالَ فَكُنْتُ أَنْظُرُ إِلَيْهَا فَنَظَرَ إِلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَلَبَ وَجْهِي عَنْ وَجْهِهَا ثُمَّ أَعَدْتُ النَّظَرَ فَقَلَبَ وَجْهِي عَنْ وَجْهِهَا حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثًا وَأَنَا لَا أَنْتَهِي فَلَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ

হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

আমি মুযদালিফা থেকে মিনায় ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সওয়ারীর পিছনে চড়ে যাচ্ছিলাম। তখন আমরা একজন বেদুঈনের দেখা পেলাম, যিনি তার পিছনে উপবিষ্ট তার সুন্দরী কন্যার সাথে সওয়ার ছিলেন। আমি সেই মেয়েটির দিকে তাকাতে লাগলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দিকে তাকালেন এবং তার থেকে আমার মুখ ফিরিয়ে দিলেন। তারপর আমি আবার তার দিকে তাকালাম এবং তিনি তার থেকে আমার মুখ ফিরিয়ে দিলেন, তিনি তিনবার এটি করলেন। এরপর আমরা চলতে থাকলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালবিয়া পড়তে থাকলেন, যতক্ষণ না তিনি জামরাতুল-আকাবাকে পাথর মেরেছেন।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ১৭০৯ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১৭২৬) Edit

(২)

হাদিস নং ১৭০৯ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১৭৩১) Edit