হযরত ইবনু সিরীন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি জানতে পেরেছি যে, একবার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সামনে একটি জানাজা যাচ্ছিলো, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বসে রইলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, “তুমি কি জানো না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাজা দেখলে মাঝে মাঝে দাঁড়াতেন?” হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, “হ্যাঁ জানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনও কখনও বসেও থাকতেন।”