Loading...


৩১. মুসনাদে আহমাদ : ১৪৮৩

Edit
حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا قَيْسٌ قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ مَالِكٍ يَقُولُ إِنِّي لَأَوَّلُ الْعَرَبِ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ وَلَقَدْ أَتَيْنَا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا لَنَا طَعَامٌ نَأْكُلُهُ إِلَّا وَرَقَ الْحُبْلَةِ وَهَذَا السَّمُرَ حَتَّى إِنَّ أَحَدَنَا لَيَضَعُ كَمَا تَضَعُ الشَّاةُ مَا لَهُ خِلْطٌ ثُمَّ أَصْبَحَتْ بَنُو أَسَدٍ يُعَزِّرُونِي عَلَى الدِّينِ لَقَدْ خِبْتُ إِذَنْ وَضَلَّ عَمَلِي

হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

আমিই আরবদের মধ্যে প্রথম ব্যক্তি, যে আল্লাহর সন্তুষ্টির জন্যে তীর নিক্ষেপ করেছিলো। একটা সময় ছিলো যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে অভিযানে বের হতাম এবং সেই সময় আমাদের কাছে আঙ্গুর ও বাবলা গাছের পাতা ছাড়া আমাদের আর কোনো খাবার ছিলো না এবং আমরা প্রত্যেকে তা ছাগলের মতো খেতাম। আমাদের মধ্যে প্রত্যেকে ভেড়ার মতো শুকনো মল ত্যাগ করতো। অথচ আজ বনু আসাদের লোকেরা আমাকে আমার ধর্ম সম্পর্কে শিক্ষা দিচ্ছে। তাহলে তো আমি বড় ক্ষতির মধ্যে আছি এবং আমার সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে গেছে।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ১৪৮৩ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১৫৩২) Edit