হজরত নাফি ইবনে উতবাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
“তোমরা আরবে যুদ্ধ করবে এবং আল্লাহ তোমাদেরকে সেখানে বিজয় দান করবেন, তারপর তোমরা পারস্যের সাথে যুদ্ধ করবে এবং আল্লাহ তোমাদেরকে সেখানে বিজয় দান করবেন, তারপর তোমরা রোমানদের সাথে যুদ্ধ করবে এবং আল্লাহ তোমাদেরকে সেখানে বিজয় দান করবেন। তারপর তোমরা দাজ্জালের সাথে যুদ্ধ করবে এবং আল্লাহ তোমাকে তার উপর বিজয় দান করবেন।” জাবির (রা.) বলেনঃ দাজ্জালের আবির্ভাব হবে না যতক্ষণ না রোম বিজয় হবে।