Loading...


৩১. মুসনাদে আহমাদ : ১৪৩৬

Edit
حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ شَكَا أَهْلُ الْكُوفَةِ سَعْدًا إِلَى عُمَرَ فَقَالُوا لَا يُحْسِنُ يُصَلِّي قَالَ فَسَأَلَهُ عُمَرُ فَقَالَ إِنِّي أُصَلِّي بِهِمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْكُدُ فِي الْأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الْأُخْرَيَيْنِ قَالَ ذَلِكَ الظَّنُّ بِكَ يَا أَبَا إِسْحَاقَ

হজরত জাবির ইবনে সামরা থেকে বর্ণিতঃ

একবার কুফাবাসীরা হজরত ওমর ফারুক (রা.)-এর কাছে হজরত সাদ (রা.)-এর ব্যাপারে অভিযোগ করলেন যে, তিনি ভালো ভাবে নামায পড়ান না। হজরত ওমর (রা.) হজরত সাদ (রা.)-কে জিজ্ঞেস করলেন, তখন হজরত সাদ (রা.) বললেন, আমি প্রথম দুই রাকাত অপেক্ষাকৃত দীর্ঘ আদায় করি এবং দ্বিতীয় দুই রাকাত অপেক্ষাকৃত ছোট আদায় করি এবং আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নামায পড়েছি। আর আমি তা পালন করতে কোন ভুল করি না। হজরত ওমর (রা.) বললেন, আমি আপনার কাছে এমনটাই আশা করি।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ১৪৩৬ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১৪৬৬) Edit

(২)

হাদিস নং ১৪৩৬ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১৪৭৫) Edit