হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একদা আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে কোথাও যাচ্ছিলাম। পথে বনু মুয়াবিয়ার মসজিদ পরলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন এবং দুই রাকাত সালাত আদায় করলেন। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ প্রার্থনা করলেন এবং বিশ্রামের পর বললেন, আমি আমার প্রভুর কাছে তিনটি জিনিস চেয়েছি। প্রথম অনুরোধ এই ছিলো যে, আমার উম্মতকে যেনো সাগরে ডুবিয়ে ধ্বংস না করা হয়। আল্লাহ আমার এই অনুরোধটি কবুল করেছেন। দ্বিতীয় অনুরোধটি এই ছিলো যে, আমার উম্মতকে যেনো দুর্ভিক্ষের কারণে ধ্বংস না করা হয়। আল্লাহ আমার এই অনুরোধটিও কবুল করেছেন। তৃতীয় অনুরোধটি এই ছিলো যে, আমার উম্মত যেনো নিজেদের মধ্যে যুদ্ধ না করে, কিন্তু আল্লাহ এ দোয়াটি কবুল করেননি।