হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একদা রাসুলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে একদিনে এক হাজার নেকী অর্জন করতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল ! এই শক্তি কি কারো আছে? রাসুল (সাঃ) বললেনঃ কোনো ব্যক্তি যদি একশত বার ‘সুবহানাল্লাহ’ পাঠ করে তাহলে তার আমলনামায় এক হাজার নেকী লেখা হয় এবং এক হাজার গুনাহ মুছে ফেলা হয়।