হজরত সাঈদ ইবনে মুসায়ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার আমি হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-কে জিজ্ঞেস করলাম, আমি আপনাকে একটি হাদিস সম্পর্কে প্রশ্ন করতে চাই, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাস করে ভয় পাচ্ছি। তিনি বললেন ভাতিজা! এমন করো না, যখন তুমি জানো যে আমি কিছু জানি, তখন আমাকে অকপটে জিজ্ঞাসা করো এবং ভয় পেয়ো না। আমি বললাম, যখন রাসুলুল্লাহ (সা.) তাবুক যুদ্ধের সময় হযরত আলী ( রা.)-কে মদীনা মুনওয়ারায় তাঁর সহকারী হিসেবে রেখে যান, তখন তিনি কি বলেছিলেন? হজরত সাদ (রা.) বলেন, নবী (সা.) যখন তাবুক যুদ্ধের সময় হজরত আলী (রা.)-কে মদীনায় তার সহকারী নিযুক্ত করেন এবং তাকে সেখানে রেখে যান, তখন আলী রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ (সা.)-কে বললেন, “হে আল্লাহর রাসূল (সা.)! আপনি কি আমাকে শিশু ও নারীদের সঙ্গে রেখে যাচ্ছেন?” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেনঃ “হে আলী! তুমি কি এতে খুশি নও যে, তোমার মর্যাদা আমার নিকট মূসা (আঃ)-এর নিকট হারূন (আঃ)-এর মতই? কিন্তু (পার্থক্য এই যে,) আমার পরবর্তীতে কোন নবী নেই।” আলী রাদিয়াল্লাহু আনহু বললেন,“কেন না, হে আল্লাহর রাসূল (সা.)!” এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে দ্রুত ফিরে গেলেন, আমি এখনও আমার চোখের সামনে তাঁর পায়ের পাতা থেকে উড়ন্ত ধুলো দেখতে পাচ্ছি।