হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যখন খাবার খায় এবং তা মাটিতে পড়ে যায়, তখন সে যেনো ঐ খাবার থেকে ময়লা সরিয়ে ফেলে এবং তা শয়তানের জন্য ছেড়ে না দেয়। আর সে যেনো নিজে তার হাত চেটে খাওয়ার আগে হাত না মুছে অখবা কাউকে দিয়ে হাত চাটিয়ে নেওয়ার আগে হাত না মুছে। কারণ সে জানে না তার খাবারের কোন অংশে বরকত রয়েছে।”