হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার রাসুলুল্লাহ (সাঃ) এর খেদমতে একটি পাত্রে খাবার আনা হলো, রাসুলুল্লাহ (সাঃ) খাবার খেলেন এবং কিছু অবশিষ্ট থাকলো। রাসুলুল্লাহ ( সাঃ ) বললেন, “এই পথ দিয়ে একজন জান্নাতী লোক আসবে, যে এই অবশিষ্ট খাবার খাবে।” হজরত সাদ (রা.) বলেন, আমি আমার ভাই উমাইরকে ওজু করা অবস্থায় রেখে এসেছিলাম এবং আমি মনে মনে ভাবলাম যে, এই পথ দিয়ে উমাইর আসবেন কিন্তু সেই পথ দিয়ে হযরত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু এলেন এবং তিনি সেই অবশিষ্ট খাবারটি খেয়ে নিলেন।