ইবনে মুয়াম্মার থেকে বর্ণিতঃ
আমির ইবনে সাদ মদীনার গভর্নর থাকাকালীন সময় একবার হযরত উমর ইবনে আব্দুল আযীয (রা.)-এর কাছে তাঁর পিতা হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) সম্পর্কে এই হাদিসটি বর্ণনা করেন, যে ব্যক্তি সকাল বেলা খালি পেটে মদিনাবাসীদের মধ্যে থেকে সাতটি আজওয়া খেজুর খাবে, সেইদিন সন্ধ্যা পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। বর্ণনাকারী মনে করেন যে, তিনি আরও বলেছেন যে, যে ব্যক্তি এটি সন্ধ্যায় খাবে, তবে সকাল পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। হযরত উমর ইবনে আব্দুল আযীয (রা.) বললেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোন হাদীস বর্ণনা করার ব্যাপারে ভালো করে ভেবে দেখুন। আমির ইবনে সাদ বললেন, আমি সাক্ষী দিচ্ছি যে, আমি হজরত সাদ (রা.) সম্পর্কে মিথ্যা বলছিনা এবং হজরত সাদ (রা.) নবী (সা.) সম্পর্কে মিথ্যা বলতে পারেন না।