আমির বিন সাদ থেকে বর্ণিতঃ
একবার তাঁর ভাই উমর মদীনার বাইরে হজরত সাদ (রা.)-এর ছাগলের খামার দেখতে গিয়েছিলেন। যখন হজরত সাদ (রা.) উমরকে দেখলেন (তখন তিনি দুশ্চিন্তাগ্রস্থ হলেন এবং আল্লাহর কাছে চাইলেন যে, সে যেনো কোনো সুসংবাদ নিয়ে আসে) এবং বললেন, “যদি এই সওয়ারীর কাছে কোন দুঃসংবাদ থাকে, তাহলে আমি তার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।” উমর বললেন, হে আব্বাজান! “মদীনায় সরকার নিয়ে মানুষ তর্ক করছে আর তুমি গ্রামবাসীর মতো তোমার ছাগল নিয়ে ব্যস্ত?” হজরত সাদ (রা.) উমরের বুকে হাত মেরে বললেন, “চুপ করো।” আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি যে, “আল্লাহ তায়ালা এমন একজন বান্দাকে ভালোবাসেন যে ধার্মিক, বিনয়ী এবং নিজেকে গোপন রাখে।”