হজরত আবদুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি আমার পিতা হজরত যুবায়ের (রা.)-কে জিজ্ঞেস করলাম যে, আমি যেভাবে হজরত ইবনে মাসউদ (রা.) ও অন্যদেরকে হাদীস বর্ণনা করতে শুনি, আপনার কাছ থেকে সেভাবে শুনতে পাচ্ছি না, এর কোনো কারণ আছে কি? তিনি বলেন, ইসলাম গ্রহণ করার পর থেকে কখনোই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গ থেকে পৃথক হইনি, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে জাহান্নামে তার ঠিকানা করে নিবে (তাই আমি হাদীস বর্ণনা করতে ভয় পাই)।