Loading...


৩১. মুসনাদে আহমাদ : ১৩৩৮

Edit
حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَنْبَأَنَا هِشَامٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ بْنِ هِشَامٍ وَأَبُو مُعَاوِيَةَ شَيْبَانُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ بْنِ هِشَامٍ عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمْ الْحَسَدُ وَالْبَغْضَاءُ وَالْبَغْضَاءُ هِيَ الْحَالِقَةُ حَالِقَةُ الدِّينِ لَا حَالِقَةُ الشَّعَرِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَفَلَا أُنَبِّئُكُمْ بِشَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ

হজরত যুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের রোগসমূহ, অর্থাৎ হিংসা ও বিদ্বেষ তোমাদের মধ্যেও গেঁথে গেছে এবং বিদ্বেষ এমন একটি জিনিস যা ধর্মকে কর্তন করে, যেমন চুলকে কর্তন করা হয়। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমরা একে অপরকে ভালবাসতে শুরু কর। আমি কি তোমাদেরকে এমন কোনো পদ্ধতি বলবো না, যা অনুস্বরন করলে তোমরা একে অপরকে ভালোবাসতে শুরু করবে? যদি তোমরা একে অপরকে ভালবাসতে চাও, তবে নিজেদের মধ্যে সালামের অভ্যাস গড়ে তুলো।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ১৩৩৮ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১৩৫৫) Edit