হজরত যুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
যখন এ আয়াত নাজিল হলো যে,
ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عِندَ رَبِّكُمۡ تَخۡتَصِمُونَ
(৩১) তারপর নিশ্চয় কিয়ামতের দিনে তোমরা সবাই তোমাদের প্রভুর সামনে অভিযোগ পেশ করবে। [৩৯. আয যুমার : ৩১]
তখন তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! এই ঝগড়া বলতে কি এমন লোকেদের সাথে ঝগড়া করা বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একজনের বিপক্ষে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তারপর যখন এই আয়াত নাযিল হল যে, “তারপর তোমাদেরকে সেদিন অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে”-(সূরা তাকাসুর ৮) সে সময় যুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আমাদেরকে কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে? আমাদের নিকট তো শুধুমাত্র দুই ধরনের জিনিস রয়েছে; খেজুর ও পানি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ঐ (সম্পত্তি) তো অদূর ভবিষ্যতে অর্জিত হবে।