উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখলেন। তিনি তাকে বললেন, “এটা ফেলে দাও।” সে ফেলে দিলো। এরপর সে একটা লোহার আংটি পরলো। সেটি দেখে রসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম বললেন, “এটা তো আরো খারাপ। এটা জাহান্নামীদের অলংকার।” এরপর সে একটা রূপার আংটি পরলো, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি সম্পর্কে কিছু বললেন না।