আলী ইবনে আবী তালিব থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বান্দাহ যখন নামায পড়ার পর তার নামাযের জায়গায় বসে থাকে, তখন ফেরেশতারা এই বলে দুআ করতে থাকে ‘হে আল্লাহ, ওকে ক্ষমা কর, হে আল্লাহ ওর উপর রহমত বর্ষণ করো।’ আর তোমাদের কেউ যতক্ষণ নামাযের জন্যে অপেক্ষা করে, ততক্ষণ তা তার জন্যে নামায হিসেবে গণ্য হয়। আর ফেরেশতারা তার জন্যে এই বলে দুআ করতে থাকে ‘হে আল্লাহ, ওকে ক্ষমা কর, হে আল্লাহ, ওর উপর রহমত করো’।”