হজরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
তাবুক যুদ্ধের দিন খুতবা দেওয়ার সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর গাছের প্রতি হেলান দিয়েছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমি কি তোমাকে সবচেয়ে উত্তম ও সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সম্পর্কে বলোব না? সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ঐ ব্যক্তি, যে আল্লাহর পথে ঘোড়ায় চড়ে বা উটে চড়ে বা পায়ে হেটে মৃত্যু পর্যন্ত জিহাদ করে। আর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ঐ ব্যক্তি, যে গুনাহ করে, পবিত্র কুরআন পড়ে, কিন্তু তার কোনো প্রভাব গ্রহণ করে না।”