হজরত আইয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করলাম যে, “আমাদের মাঝে যখন কেউ নামায পড়ে এবং সে কয় রাকাআত নামায পড়েছে তা মনে করতে পারে না, তখন তার কি করা উচিত?” তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ নামায পড়ে এবং সে মনে করতে না পারে যে, সে কত রাকাত সালাত পড়েছে, সে যেনো শেষ বৈঠকে বসে, দুটি সাহু সিজদা করে। আর যখন শয়তান তোমাদের কারো কাছে এসে বলে যে, ‘তোমার অযু ভেঙ্গে গেছে’, তখন সে যেনো শয়তানকে বলে যে, ‘তুই মিথ্যা বলছিস।’ সে যেনো তার নামঝ না ভাঙ্গে, যতক্ষন না তার নাক কোনো গন্ধ পায় এবং তার কান কোনো শব্দ শুনতে পায়।”