আলী ইবনে আবী তালিব থেকে বর্ণিতঃ
একদিন আলী রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আবু বাকর রাদিয়াল্লাহু আনহু খালীফা নিযুক্ত হলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে যাবতীয় কাজ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ স্বভাব চরিত্রের অধিকারী ছিলেন। তারপর আল্লাহ তাঁকে নিয়ে গেলেন। অতঃপর উমারকে খালীফা নিযুক্ত করা হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের পদাঙ্ক অনুসরণ করতেন এবং তাঁদের মতই স্বভাব চরিত্রের অধিকারী ছিলেন। অবশেষে আল্লাহ উমারকে তুলে নিলেন।